ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০১/২০২৪ ৪:৩৮ পিএম

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তার দেশ রাখাইন রাজ্যে আরেকটি অস্ত্রবিরতির জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করছে, যাতে খুব শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়।

আজ রবিবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ইয়াও ওয়েন বলেন, ‘রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি ও প্রত্যাবাসন নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাও জানি প্রত্যাবাসন এখন কিছুটা সমস্যার মুখে পড়েছে। আমরা রাখাইনেও অস্ত্রবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আশা করি রাখাইনে অস্ত্রবিরতি হলে তা রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা পুনরায় শুরুর পথ সুগম করবে এবং তা সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।’

তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা মোটা দাগে আলোচনা করেছি কোনো নির্দিষ্ট প্রকল্প নিয়ে নয়। চীনের পক্ষ থেকে তিস্তা প্রকল্পের প্রস্তাব দেওয়া আছে বাংলাদেশের কাছে এবং এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer