উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৮/২০২৩ ৮:৩০ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন চীনের বিশেষ দূত দেং শিজুন। তিন দিনের সফরে তিনি গত রবিবার ঢাকায় আসেন। সোমবার (৩১ জুলাই) তিনি ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীনের বিশেষ দূতের এ সফর, সাক্ষাৎ ও বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ, চীন কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকায় আলোচনাগুলোতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ, বিশেষ করে পাইলট প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আগে মিয়ানমার সফর করেন চীনের বিশেষ দূত।

ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় বাংলাদেশ ও মিয়ানমার সীমিত পরিসরে হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর চেষ্টা করছে।

এ বছর বর্ষা শুরুর আগেই প্রত্যাবাসন শুরু হওয়ার চেষ্টা ছিল। কিন্তু তা শুরু করা যায়নি। আগামীতে প্রত্যাবাসন শুরুর জন্য আলোচনা চলছে।
তবে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এখনই প্রত্যাবাসন শুরুর বিরূদ্ধে।

তারা মনে করে মিয়ানমার পরিস্থিতি এখন প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়। বাংলাদেশ জোর দিয়ে বলেছে, প্রত্যাবাসন হবে স্বেচ্ছায়। কাউকে জোর করে ফেরত পাঠানো হবে না।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...