প্রকাশিত: ২৬/১২/২০১৯ ৭:২৬ পিএম

কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘দ্রুত প্রত্যাবাসনের’ উপায় নিয়ে বৃহস্পতিবার আলোচনা করেছে বাংলাদেশ ও চীন।বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গা সংকটের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন।

বৈঠক শেষে ঢাকার চীনা দূতাবাসের মিনিস্টার (কাউন্সেলর) ও মিশন উপপ্রধান ইয়ান হোলং ইউএনবিকে বলেন, ‘রাষ্ট্রদূত লি বাস্তুচ্যুত মানুষদের (রোহিঙ্গা) শিগগির প্রত্যাবাসন এবং তাদের নিজ দেশে ফেরার আগেভাগের তারিখ নিয়ে অধিকতর আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে সাক্ষাৎ করেছেন।’

এদিকে, রাষ্ট্রদূত লি বৃহস্পতিবার বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হাবিবে মিল্লাতের সাথেও সাক্ষাৎ করেন। এ সময় উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার মানবিক সহযোগিতা এবং রোহিঙ্গাদের তাদের দেশে শিগগির প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন।

নাম প্রকাশ করতে না চাওয়া এক কূটনীতিক জানিয়েছেন, বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে প্রস্তুত থাকলেও মিয়ানমার অপপ্রচার ও মিথ্যা ছড়াচ্ছে যে বাংলাদেশ সহযোগিতা করতে ‘অনিচ্ছুক’।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া যাতে আরম্ভ হয় তা নিয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ, চীন ও মিয়ানমার। তিন দেশ মিলে চালু করেছে ত্রিপক্ষীয় জয়েন্ট ওয়ার্কিং মেকানিজম। এতে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীন ও মিয়ানমারের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের ডিজি। এ উদ্যোগের প্রথম বৈঠকে সফলভাবে অভিন্ন ভিত্তি চিহ্নিত করা হয়েছে বলে ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে।

বাংলাদেশে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাদের বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্টের পর রাখাইন রাজ্যে সামরিক অভিযান থেকে বাঁচতে কক্সবাজারে প্রবেশ করেছেন।

রোহিঙ্গাদের মধ্যে আস্থা তৈরি করতে মিয়ানমারের ‘ব্যর্থতা’ এবং রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশের অভাবে গত দুই বছরে একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ এখন পর্যন্ত ১ লাখেরও বেশি রোহিঙ্গার নাম যাচাইয়ের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং নিজেদের পক্ষ থেকে প্রত্যাবাসন প্রচেষ্টা ত্বরান্বিত করেছে। তবে মিয়ানমার এখন পর্যন্ত বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে পারেনি।

চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ও মিয়ানমারের যাচাই করা ৩,৪৫০ রোহিঙ্গা, হিন্দু রোহিঙ্গা ও যারা ‘শূন্য রেখায়’ বাস করছেন তারা দ্রুত প্রত্যাবাসনের ক্ষেত্রে অগ্রাধিকারে আছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer