উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১২/২০২২ ৮:৪১ এএম

রোহিঙ্গা পুনর্বাসনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সুপারিশ বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার এবং ইউএনএইচসিআরের সহযোগিতায় ঝুঁকিতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি পুনর্বাসন কর্মসূচি চালুর ঘোষণা দিতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। এ কর্মসূচি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক রিফিউজি অ্যাডমিশন্স প্রোগ্রামের অংশ হবে। যুক্তরাষ্ট্র পুনর্বাসনের জন্য ইউএনএইচসিআরের জমা দেওয়া সুপারিশ বিবেচনা করবে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়ে বার্মা (মিয়ানমার) থেকে বাংলাদেশ ও এ অঞ্চলে আসা রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীগুলোর জন্য ১৯০ কোটি ডলারেরও বেশি মানবিক সহায়তা দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টাকেও যুক্তরাষ্ট্র সমর্থন করে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...