প্রকাশিত: ০১/০৯/২০১৯ ৮:৫৩ পিএম , আপডেট: ০১/০৯/২০১৯ ৯:০২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা ক্যাম্পের বিরাজমান পরিস্থিতি নিয়ে উখিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী। রোববার বিকেল চারটার দিকে তাঁর অফিস কক্ষে এ মতবিনিময় সভায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

গত ২২ আগষ্ট পূর্ব নির্ধারিত রোহিঙ্গা প্রত্যাবাসন দ্বিতীয় বারের মত বিফল হওয়া, গত ২৫ আগষ্ট রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের উল্লেখ্য করার মত সমাবেশ অনুষ্ঠান, সমাবেশে আয়োজনের সাথে কাদের সংশ্লিষ্টতা রয়েছে, ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব ও সুপারিশ তুলে ধরা হয়।

উপস্থিত অনেক সাংবাদিক রোহিঙ্গা ক্যাম্প গুলোতে বিভিন্ন দেশী ও বিদেশী এনজিওদের আর্থিক সহায়তায় রোহিঙ্গারা ক্রমান্বয়ে বেপরোয়া হয়ে উঠছে মর্মে জানানো হয়। বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্প প্রশাসন সহ রোহিঙ্গা মাঝিদের মধ্যে আমূল রদ বদলের প্রস্তাব করা হয়। এনজিও গুলোর কার্যক্রম ও গতিবিধি আরও কঠোরভাবে তদারকি করার উপর গুরুত্বারোপ করা হয়।

প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজতর করতে ক্যাম্প প্রশাসন,রোহিঙ্গা মাঝি ও এনজিও গুলোকে বিশেষ ভূমিকা পালনের দায়িত্ব নিতে হবে। এছাড়াও ক্যাম্প গুলোর ব্যবস্হাপনা, এনজিও গুলোর অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা ও রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত কার্যক্রম অগ্রসর করতে স্হানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সমম্বয়ে কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে সভায়।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি সরওয়ার আলম, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরুদ্দিন উদ্দিন মুকুল ,সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, ফারুক আহমেদ, নুর মোহাম্মদ সিকদার, হানিফ আজাদ,শহীদুল হক, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, মাহমুদুল হক বাবুল, ,আবদুল্লাহ আল আজিজ, পলাশ বড়ুয়া,কায়সার হামিদ প্রমূখ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...