প্রকাশিত: ০৪/০৫/২০১৮ ৭:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করে লেখা ট্রাম্পের একটি চিঠি হাতে পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চিঠিটি তুলে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিকেলে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রীকে বলেন, ‘রোহিঙ্গারা যাতে তাদের মাতৃভূমিতে নিরাপদে প্রত্যাবর্তন করতে পারে, সেজন্য প্রয়োজনীয় অবস্থা সৃষ্টিতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।’

উল্লেখ্য, গত বছরের আগস্টে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী অভিযান চালালে প্রাণ বাঁচাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো সেনাবাহিনীর অভিযানে ‘জাতিগত নিধন’ ও ‘গণহত্যা’ হয়েছে বলে অভিযোগ করে আসছেন।

ইতোমধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশের সঙ্গে প্রত্যাবর্তন চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী আগেই এই প্রক্রিয়া শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত মিয়ানমার কাউকে ফেরত নেয়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer