প্রকাশিত: ০২/০১/২০১৭ ২:০৭ পিএম

অনলাইন ডেস্ক::

প্রথমবারের মত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়া রোহিঙ্গা নির্যাতনের একটি ভিডিওকে আমলে নিয়েছে মিয়ানমারের সরকার। ভিডিওটি ধারণ করেছেন একজন পুলিশ কর্মকর্তা।

এর আগে রোহিঙ্গারা বিভিন্ন সময়ে রাখাইনে তাদের উপর নির্যাতনের চিত্র প্রকাশ করলেও মিয়ানমারের সরকার তা প্রত্যাখ্যান করে আসছিল।

সম্প্রতি প্রকাশিত ঐ ভিডিওটির প্রেক্ষাপটে পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে পুলিশের ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তারা রোহিঙ্গা মুসলমানদের মারধর করছে।

সরকারের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নিয়ে বলা হয়েছে এই ঘটনা নভেম্বরে রাখাইন রাজ্যের সংঘর্ষের দুইদিন পরেই ঘটেছে।

ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়। এদিকে মিয়ানমারের দাবি, রাখাইনে নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে।

এর আগে রোহিঙ্গাদের দ্বারা ধারণ করা এই ধরণের মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে আসলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিল দেশটির সরকার।

এমনকি গত তিন মাস ধরে ঐ এলাকায় কোন পর্যবেক্ষকের প্রবেশে বাধা রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer