প্রকাশিত: ২৩/০৬/২০১৯ ৮:১৯ পিএম

নিউজ ডেস্ক::
নরসিংদীতে ভুয়া ঠিকানা ও নকল কাগজপত্র ব্যবহার করে এক রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে গিয়ে দালালসহ ধরা পড়েছেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার বিকেল ৩টার দিকে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন দালাল ইমান আলী ও রোহিঙ্গা নারী ইয়াসমিন আক্তার (২০)।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, রোববার বিকেলে জরুরি সেবার ভিত্তিতে দালাল ইমান আলী রোগী সাজিয়ে এক রোহিঙ্গা নারীকে পাসপোর্ট করাতে নিয়ে আসেন। তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। তাই কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ের পর কাগজপত্র জাল শনাক্ত হয়। পরে তাদের আটক করা হয়। একপর্যায়ে দালাল ইমান আলী স্বীকার করেন ইয়াসমিন আক্তার আসলে অসুস্থ নয়, তিনি রোহিঙ্গা নাগরিক। পাসপোর্ট করাতে এই কৌশল অবলম্বন করেছেন তারা।

নরসিংদী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবির বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ওই নারীকে নিয়ে আসা হয়। শাহআলম নামে একজন ওই নারীকে দালাল ইমান আলীর কাছে পাঠান। পরে তারা কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে আসেন। তাদের গতিবিধি সন্দেহ হলে কাগজপত্র যাচাই করা হয়। সেখানে এনআইডি কার্ড নেই। অন্যান্য যেসব কাগজপত্র যুক্ত করা হয়েছিল, তা বেশির ভাগই জাল। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সুত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...