ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১১/২০২৫ ২:১৬ পিএম

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব নূরে আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার (৬ নভেম্বর)।

ভদ্রঘাট ইউপির সচিব ওমর ফারুক বলেন, মন্ত্রণালয়ের চিঠিটি ২০ অক্টোবর স্বাক্ষর করা হলেও প্যানেল চেয়ারম্যান সেটি হাতে পেয়েছেন গত ৩ নভেম্বর। ওই দিনই তিনি দায়িত্ব ছেড়েছেন।

এর আগে গত ৮ আগস্ট রোকেয়া বেগম নামের এক রোহিঙ্গা নারীকে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র দেন প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খান মোহাম। ওই সনদ ব্যবহার করেই রোহিঙ্গা নারী রোকেয়া বেগম তার স্বামী মো. আনিসকে সঙ্গে নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর জন্য কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে যান।

সেখানে কাগজপত্র সন্দেহজনক মনে হলে নির্বাচন অফিসার তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই সময় তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২-এর জি-৪ এলাকার রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করেন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer