প্রকাশিত: ২৬/০৯/২০১৯ ৪:২৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
প্রধানমন্ত্রী দেশে ফিরলে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রেফনটেন, জাতিসংঘের প্রতিনিধি ও কয়েকটি এনজিওর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন, তিনি এসে যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে হবে। তবে এটা নির্ভর করে এখানে যারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধি রয়েছেন তাদের ওপর। তাদের সঙ্গে কথাবার্তা বলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।’

তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের জন্য ক্যাম্প করতে জায়গা চেয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তুরস্কে অনেক জায়গা আছে। তারা সেখানে নিয়ে গেলে আমরা সব সময় ওয়েলকাম করব। সৌদিসহ সব দেশেই জায়গা রয়েছে। তারা যদি নিয়ে যায়, আমরা এপ্রিশিয়েট করব।’

‘প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশু ও অল্পবয়সী যারা এসেছে, তাদের শিক্ষার বিষয়ে জানতে চেয়েছেন। আমি তাদের স্পষ্ট করে বলেছি, আমাদের প্রধানমন্ত্রী সেই দেশের ভাষা, কারিক্যুলাম দিয়ে তাদের লেখাপড়া শেখানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন। এনজিওগুলোকে বলেছি, তারা যেন সেই কারিক্যুলামে রোহিঙ্গা ছেলে-মেয়েদের শিক্ষা দান করে,’ যোগ করেন মন্ত্রী।
রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আর্মড পুলিশের বিশেষ ইউনিট হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে পুলিশের আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি বিশেষ ইউনিট হচ্ছে। এ সংক্রান্ত কাগজপত্র এখন আমার হাতে, এটা নিয়ে আমরা দ্রুত কাজ করছি। তারা রোহিঙ্গাদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। এছাড়া এখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে। আমরা চাই, এখানে তারা যাতে যা ইচ্ছা তাই করতে না পারে। তারা ইদানিং মারামারি হানাহানিতে লিপ্ত হচ্ছে। সেটা যাতে করতে না পারে, সে জন্য যা যা করা দরকার সব কিছুই আমরা করব।’

পাঠকের মতামত

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...
Single Page Footer