প্রকাশিত: ০৭/০৩/২০১৯ ৭:২৯ এএম

নিউজ ডেস্ক::
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়া এবং তাদের ওপর গণহত্যা চালানোর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) এখন বাংলাদেশে। গতকাল আইসিসির সাত সদস্যের প্রতিনিধিদলটি ঢাকায় এসেছে। এক সপ্তাহের সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। দায়িত্বশীল সূত্র জানায়, প্রতিনিধিদলটির কাজ রোহিঙ্গা বিতাড়নের বিষয়ে মাঠপর্যায়ে তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা করে একটি প্রতিবেদন দেবে। এই প্রতিবেদনের ওপর শুনানি করে পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত হবে। প্রতিনিধিদলের কাজটি হবে অনেকটা বিচার শুরুর আগে অভিযোগপত্র (চার্জশিট) তৈরি করার মতো।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...