উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ৮:৪৬ এএম

ঢাকার দোহারে দুই রোহিঙ্গা সহ স্থানীয় এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা নির্বাচন অফিস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভোটার হতে এসে ধরা পড়ে তারা।

আটককৃত দুই রোহিঙ্গা হলেন, কক্সবাজারের ঠেংখালী ক্যাম্প-১২ তে বসবাসরত হাবীবুল্লাহর ছেলে মো. সাঈদ (২৯) এবং টেকনাফ জাদিমুড়ায় বসবাসরত আবুল কাশেমের ছেলে মো. আমির। এছাড়া তাদের সাথে আসা ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামের মাসুম হাওলাদারের স্ত্রী খাইরুন নাহার (৩৮) কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাঈদ ২০১৫ সালে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারত প্রবেশ করে। তারপর ভারত থেকে সে সৌদি প্রবেশ করে। ২০১৯ সালে ফের সে বাংলাদেশে আসে। অন্যদিকে আমির চারমাস আগে মায়ানমার থেকে বাংলাদেশে আসে।

জানা যায়, ভোটার হওয়ার জন্য তারা নাগরিক সনদ, বিদুৎ বিল, বাবা-মায়ের আইডি কার্ড সহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দোহার উপজেলা নির্বাচন অফিসে আসে তারা। সেখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা কাগজপত্র চ্যালেঞ্জ করলে ধরা পড়ে তারা। তখন স্থানীয় ওই খাইরুন নাহার তাদের সাথে ছিলেন। আটককৃত তিনজনকে সন্ধায় থানায় সোপর্দ করে উপজেলা নির্বাচন অফিস।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer