প্রকাশিত: ৩০/০১/২০১৯ ৮:০১ এএম

নিউজ ডেস্ক::
গেল ১৬ মাস রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও ত্রাণব্যবস্থাপনায় নিয়োজিত ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করেছেন অস্থায়ী কার্যালয় থেকে। অবশেষে স্থায়ী অফিস পেয়েছেন ক্যাম্প-ইনচার্জরা। জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় ৩০টি অফিস কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছে ব্র্যাক। এই অফিস কমপ্লেক্সগুলোতে রয়েছে ক্যাম্প-ইনচার্জদের থাকা ও খাওয়ার ব্যবস্থাও।
গতকাল কক্সবাজারের কুতুপালংয়ে ক্যাম্প-৪ এর বর্ধিতাংশে এক অনুষ্ঠানে এসব অফিস উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা: মোহাম্মদ এনামুর রহমান। তিনি রোহিঙ্গাদের সহায়তায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্র্যাক ও ইউএনএইচসিআরকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোহাম্মদ শাহ কামাল, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের প্রধান মো: আবুল কালাম, এনডিসি, কক্সবাজারে ইউএনএইচসিআরের প্রধান মারিন ডিন কাজডমকাজ, এবং ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির প্রধান মো: আবদুস সালাম।
ক্যাম্প-৪ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীমুল হক পাভেল জানান, ২০১৮ সালের জুলাই মাসে সরকার ও ইউএনএইচসিআরের সার্বিক সহায়তায় উদ্যোগটি শুরু হয়। ছয় মাসের এই প্রকল্পে স্থপতি ও প্রকৌশলীদের সমন্বয়ে একটি বিশেষ দল নিযুক্ত করে ব্র্যাক।
ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির প্রধান মো: আবদুস সালাম বলেন, এত কম সময়ে দেড় লাখ স্কয়ার ফিট আবাসনের কাজ শেষ করা কঠিন এক চ্যালেঞ্জ ছিল। তবে ভবনগুলো কম খরচে উন্নত সামগ্রী দিয়ে এমনভাবে তৈরি হয়েছে যেন ভূমিকম্প ও সাইকোনের মতো প্রাকৃতিক দুর্যোগে অত থাকে। প্রতিটি কমপ্লেক্সে রয়েছে ৬০ আসনের সভাকক্ষ, জেনারেটর এবং আলাদা গাড়িপার্কিংয়ের ব্যবস্থা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...