উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১১/২০২৩ ৩:০০ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প
Single Page Top

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাবেক এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।

নিহত হলেন-উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১ ব্লকের জালাল আহমদের ছেলে আতা উল্লাহ(৫৫)।

বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পালংখালীর ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আরসা’র দুষ্কৃতিকারীরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহ’কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশেপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer