উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৬/২০২৩ ১২:৪০ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় ইমান হোসেন (১৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্ট এর এ/১৪-১৫ ব্লকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও’র সন্ত্রাসী দল এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ক্যাম্পবাসীর।

ইমান হোসেন (১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে এবং আহত যুবক একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুর (৪৭)।

ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ইস্ট এর এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ২০-২৫ রাউন্ড গুলি বিনিময় করে। ওই গোলাগুলিতে ইমান হোসেন মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেওয়া হয়। এর পর সেখানে ইমান হোসেনের মৃত্যু হয়। মোহাম্মদ নুর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা মারা গেছে। তবে কারা- কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ ও এপিবিএন কাজ করছে

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...