প্রকাশিত: ১৯/০১/২০১৯ ৮:০১ এএম

উখিয়া নিউজ ডটকম:;
উখিয়ায় সেনাবাহিনীর একটি দল রোহিঙ্গা ক্যাম্প ও কুতুপালং বাজারে গড়ে উঠা কম্পিউটার দোকানে বিশেষ অভিযান চালিয়ে ন্যাশনাল আইডি কার্ড তৈরির মেশিনসহ দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এ অভিযান চালানো হয়।

জানা যায়, উখিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত লে. আফিফ এর নেতৃত্বে একদল সৈনিক গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও বাজারে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের ভুঁয়া আইডি কার্ড এর কাজে ব্যবহ্নত ১০ টি ল্যাপটপ, ১৪ টি, প্রিন্টার, ২ টি লেমিনেটিং মেশিন, ৩ টি স্কানিং মেশিন, ৩ টি মনিটর, ৪ টি সিপিইউ ও ১ টি মোবাইলসহ কক্সবাজারের ঈদগাহ পূর্ব লরাবাগ গ্রামের হাজী আমির হোসনের ছেলে মোঃ রাসেল (৩০), ক্যাম্প ২ এর এ ১ ব্লকের বাসিন্দা আবুল হোসনের ছেলে মোঃ হাশেম (২৫) কে ন্যাশনাল আইডি কার্ড তৈরির সরঞ্জামাধীসহ আটক করে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। এব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...