উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২৩ ৬:৪৩ পিএম
Single Page Top

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীদের ছুঁড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত হলো-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্ট ব্লক-জি/১২ এর মনি উল্লাহ এর ছেলে ইমাম হোসেন(৩০)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর এফ/১৬ ব্লকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামীম হোসাইন সত্যাতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪ এর এফ/১৬ ব্লকে ১০-১২ জনের একটি সন্ত্রাসীরা দল ইমাম হোসেন নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে পালিয়ে যায়।ওই সন্ত্রাসীদের ছুঁড়া গুলিতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

ওসি আরো বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে জানা গেছে। তবে এ ঘটনার খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন। এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়

পাঠকের মতামত

Single Page Bottom

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer