ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ৪:১৯ পিএম

আগামীকাল বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের চারটি বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী (৮৮ মি.মি/২৪ঘন্টা) বৃষ্টিপাতা বা ভারীবর্ষণ হতে পারে।

সম্ভাব্য ‘অতিভারী বৃষ্টিপাত’র কথা মাথায় রেখে কক্সবাজার জেলা ও উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভূমিধসের আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের চারটি বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী (৮৮ মি.মি/২৪ঘন্টা) বৃষ্টিপাতা বা ভারীবর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জারিকৃত বার্তায় আরো উল্লেখ করা হয়, অতিবর্ষণের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

অন্যদিকে ‘ভূমিধস’ প্রবণ এলাকা হিসেবে পরিচিত উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকি এড়াতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়।

সূত্র বলছে, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পাহাড়ি এলাকায় বসবাসরত রোহিঙ্গাদের সতর্কতা অবলম্বনের আগাম অনুরোধ জানিয়েছে ক্যাম্প প্রশাসন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...