নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬/১১/২০২৬ ৭:০৬ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. জুবায়ের (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে আটক জুবায়েরের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাটির ভিটা খনন করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

৮ এপিবিএন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুলিশের একটি দল ক্যাম্পের বিভিন্ন ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক অবস্থায় জুবায়েরকে গ্রেপ্তার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি থাকার তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একপর্যায়ে একটি মাটির ভিটা শনাক্ত করা হয়। জুবায়ের জানায়, কয়েক মাস আগে ওই স্থানে গর্ত করে অস্ত্র ও গুলি মাটির নিচে পুঁতে রেখেছিল সে।

পরে স্থানীয়দের উপস্থিতিতে মাটি খনন করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ৮ এপিবিএনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পাঠকের মতামত

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর ...

সেন্টমার্টিনে জাহাজ চলাচলে মানা হয়নি সরকারি নির্দেশনা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে গতকাল বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুরুর দিনই জাহাজের যাত্রীসংখ্যা নিয়ে গরমিল ...

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ...