ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৫/২০২৩ ৬:০১ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ছলে গ্রুপের শীর্ষ নেতা নুর হাসানসহ চারজনকে আটক করেছে এপিবিএন। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফের লেদা, নয়াপাড়া ও আলীখালীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফের আলীখালী ক্যাম্পের নূর হাসান (২৪), নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ফয়াজুল ইসলাম ওরফে ডাক্তার (২৪), একই ক্যাম্পের নাসিমা বেগম (৪৩) ও নূর বেগম (৪৬)। ইয়াবা রাখার দায়ে নাসিমা ও নূর বেগমকে আটক করা হয়।

এপিবিএন জানায়, নুর হাসান শীর্ষ সন্ত্রাসী ছলে গ্রুপের এবং ফয়াজুল ইসলাম আরেক সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের শীর্ষ নেতা। তাদের বিরুদ্ধে মাদক, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে টেকনাফের ১৬-এপিবিএনের পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ‘ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবরে এপিবিএন অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পালানোর সময় নুর হাসানকে অস্ত্রসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে অভিযান চালিয়ে ফয়াজুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সমকাল

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...