প্রকাশিত: ০৪/০২/২০২০ ৯:০৭ এএম

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শওকত (১৯), বশির আহমেদ (৩২), আবুল হোসেন (২২), মো. হোসেন (২৩), মো. হাসান, আব্দুল গনি (২৪), জুবায়ের (১৮), জিয়াদুল (১২), ফারুক(৮)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোলাগুলিতে কেউ আহত হয়েছে কীনা খোঁজ খবর নিচ্ছি। রোহিঙ্গাদের ভীত না হওয়ার জন্য বলা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

কয়েকজন রোহিঙ্গারা জানায়, হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের কাপড় ব্যবসায়ী নুর নবী’র কাছে চাঁদা দাবী করে রোহিঙ্গা ডাকাত জকির ও আমান উল্লাহসহ একদল সশস্ত্র বাহিনী। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় সেখানে হট্টগোল সৃষ্টি হলে ১৩ জন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাদেরকে নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে আনা হয়। সেখান থেকে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৪ জন গণস্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসাধীন।

রোহিঙ্গা নেতা মো. কামাল বলেন, কাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে বলা যাচ্ছে না। এমনিতেই সশস্ত্র গ্রুপের কারণে আমরা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে থাকি।

একাধিক সূত্রের দাবি, নয়াপাড়া রঙ্গিখালী, আলীখালী, লেদা-মোচনী ও জাদিমোরা এলাকায় কিছু ইয়াবা চোরাকারবারি এবং সশস্ত্র সস্ত্রাসী গ্রুপ সক্রিয়। তাদের মধ্যে, মাদক, চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer