উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১:৫৪ পিএম , আপডেট: ১৪/০৭/২০২৪ ২:১৩ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে উখিয়ার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে আরসা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এপিবিএনের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৪ জুলাই) ভোরে উখিয়া উপজেলার মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান এপিবিএন-৮ এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ ইকবাল।

ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মো. শাহরাজ (২৫)। তিনি এপিবিএন এর মধুরছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত।

মোহাম্মদ ইকবাল বলেন, রোববার ভোরে রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এপিবিএন পুলিশের ৯ সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। একপর্যায়ে ক্যাম্পের কাঁটাতারের সীমানার বাইরে থেকে ৩০ থেকে ৩৫ জন সদস্য প্রবেশ করে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

‘সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো. শাহরাজ নামের এপিবিএন এর এক সদস্য গুলিবিদ্ধ হয়। তার ডান উরু ও ডান হাতের আঙুল আঘাতপ্রাপ্ত হয়।’

এডিআইজি বলেন, ‘গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ এপিবিএন সদস্যকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন।’

ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

পাঠকের মতামত

. ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...