পরিবার ও এলাকাবাসীর দাবি—“সে নির্দোষ”

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার স্কুলের শিক্ষক আ ট ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৫/২০২৫ ৭:৪৭ এএম

দশ হাজার ইয়াবা সহ উখিয়ার বালুখালী থেকে এক যুবক’কে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ (২৫), বালুখালী ১নং ওয়ার্ড এর মৃত রমজান আলীর পুত্র।

সোমবার (১৯ মে) বিকেলে বালুখালীর হিন্দু পাড়া সড়কের মুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

এ ঘটনায় মাদক প্রতিরোধ আইনে উখিয়া থানায় দায়ের করা মামলায় রশিদ সহ ছালামত উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে ‘পলাতক আসামী’ করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , রশিদ দীর্ঘদিন ধরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার অধীনে পরিচালিত স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।

রশিদের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী জিসান আক্তার (২৩) দাবী করেন, ‘ আমার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে, তিনি মাদক ব্যবসায় জড়িত নয়। কোনো রকমে তাঁর অল্প বেতনে সংসার চলে, জানিনা সন্তান নিয়ে এখন কি করবো।’

তিনি আরো বলেন, ‘ ছালামত উল্লাহর কাছে পাওনা টাকার জন্যে গিয়েছিলেন তিনি এরপরই খবর পায় তাকে কারা যেনো ধরে নিয়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, ‘রশিদ কখনো এমনকাজে জড়িত থাকতে পারেনা সে নম্র ভদ্র ছেলে হিসেবে এলাকায় পরিচিত।’

এঘটনায় সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটনের মাধ্যমে প্রশাসনের কাছে রশিদের মুক্তি দাবী করেছে এলাকাবাসী ও পরিবার

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...