ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১১/২০২৩ ১০:০৪ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফোরামের একটি গাড়ির (চট্টমেট্রো চ-১১৮৬৫৯) ধাক্কায় দু’বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাড়িতে ইট ছুড়ে ক্ষতিগ্রস্ত করে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন।

নিহত শিশু উখিয়ার রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্প ব্লক-জি, শেড-৪৪ এর সৈয়দ আহমদের মেয়ে
সাহেদা বিবি (২)।

ওসি বলেন, বুধবার বিকেল ৩টার দিকে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এনজিও সংস্থার একটি টিআর এক্স বক্সি গাড়ির ধাক্কায় দু’বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের সহায়তায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গাড়ি জব্দ করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer