প্রকাশিত: ২০/০১/২০২০ ৩:০২ পিএম

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি ফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। সোমবার (২০ জানুয়ারি) থেকে আগামী বুধবার পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তিনি রোহিঙ্গা ও স্থানীয়দের সাথে কথা বলবেন।

এছাড়া ইয়াং হি লি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। তবে, তিনি এখন পর্যন্ত স্থানীয় গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন। যার ফলে তার সফরে বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না।

সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি এবং মিয়ানমারকে পর্যবেক্ষণ করবেন।

এরআগে, ২০১৯ সালের ২১ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন ইয়াং হি লি। সে সময় পাঁচ দিনের এ সফরে ইয়াং হি লি একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer