প্রকাশিত: ০৬/০৪/২০১৮ ৭:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৩ এএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য নির্মিত ক্যাম্প পরিদর্শনে বিদেশি রাষ্ট্রদূতদের কক্সবাজারে নিয়ে যাবে সরকার। গতকাল ঢাকার বিদেশি রাষ্ট্রদূতদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন। তিনি রাষ্ট্রদূতদের মধ্যে যারা আগ্রহী তাদের প্রতি এ আহ্বান জানান। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি দূতাবাস, হাইকমিশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঢাকা কার্যালয়ের প্রধানদের জন্য এই কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে। আগামী ৫-৬ মে ঢাকায় অনুষ্ঠেয় ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টারস মিটিংয়ের প্রস্তুতি উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এবারের বৈঠকের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ’। বৈঠকে ফিলিস্তিন প্রসঙ্গ, মুসলিম উম্মাহর বিভক্তি-উদ্বেগ এবং অস্থিরতার জন্য চ্যালেঞ্জ সমূহ, বাস্তুচ্যুত মুসলিমদের মানবিক সংকট, রোহিঙ্গা সংকটসহ মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। এ ছাড়া মুসলিম সমাজের বিদ্যমান দারিদ্র্য, পশ্চাদপদতা এবং তাদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার বিষয়গুলো অগ্রাধিকার পাবে বৈঠকে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer