প্রকাশিত: ০৪/১২/২০২১ ২:১২ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র ও ইয়াবাসহ রবিন লেতটিয়া নামে এক যুবককে আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও ২২৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

আটক রবিন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিণখোলা এলাকার ক্যাচচিং চাকমার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন আরও জানান, শনিবার ভোররাতে ১৫ নং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...