উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৭/২০২৩ ৬:০১ পিএম , আপডেট: ২২/০৭/২০২৩ ৬:০১ পিএম

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এনজিওকর্মী ও এক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে।

শনিবার (২২ জুলাই) দুপুরে তাদের উদ্ধার করা হয়। এর আগে, গতকাল টেকনাফের হ্নীলার জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে দুজনকে অপহরণ করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- টেকনাফের হ্নীলার জাদিমুড়া এলাকার মৃত তজুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান (৫০) ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২০)।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ হোছনের ছেলে মো. সেলিম প্রকাশ ছলিম (৩৩) ও একই ক্যাম্পের রশিদ আহমদের ছেলে মো. জসিম (১৯)।

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে মেশিনে পানি তোলার সময় অপহরণকারীরা দুজনকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে দুই শতাধিক স্থানীয় বাসিন্দাকে নিয়ে পাহাড়ে গিয়ে অপহরণকারীদের আস্তানার খোঁজ পাওয়া যায়। অপহরণকারীরা আমাদের দেখে গহীন পাহাড়ের ভেতর থেকে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এ সময় পুলিশও এসে অভিযানে যোগ দেয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখে স্থানীয়রা সেখানে অবস্থান নিয়েছে। এরপর তাদের সঙ্গে নিয়েই অভিযান চালানো হয়। এ সময় অপহৃত ২ জনকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারের সময় অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে অস্ত্র ও গুলিসহ চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পাঠকের মতামত

 

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...