প্রকাশিত: ১৪/১০/২০২১ ৮:৫৪ এএম

কভিড-১৯ পরিস্থিতিতে রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির শিশুদের সুরক্ষা ও খেলার মাধ্যমে মানসিক বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্র্যাক। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

এতে বক্তব্য দেন ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির (এইচসিএমপি) এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক, এইচসিএমপির কর্মসূচি প্রধান রবার্টস শীলা মুথিনি, একই প্রোগ্রামের আওতাধীন ঢাকা প্রধান কার্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (ব্র্যাক আইইডি) কর্মসূচি প্রধান সৈয়দা সাজিয়া জামান, শাকিলা ইয়াসমিন, এইচএমপির আওতাধীন চাইল্ড প্রটেকশন সেক্টরের টিম লিড রিফ্‌ফাত জাহান নাহরিন ও সংশ্নিষ্ট কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‘লেসন লার্ন ওয়ার্কশপ’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক এইচসিএমপির আওতাধীন চাইল্ড প্রটেকশন সেক্টর। বিভিন্ন পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচসিএমপির চাইল্ড প্রটেকশন সেক্টরের ফিল্ড অপারেশন্স ম্যানেজার ফখরুল আলম, একই প্রোগ্রামের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট কামরুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার শাহানা আখতার।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...