প্রকাশিত: ০২/০৫/২০২০ ১:৩২ পিএম

বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের দেশগুলোকে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধার করার কথা জানিয়ে বাংলাদেশে এ ইস্যুতে যে সহায়তা, উদারতা এবং মানবিকতা দেখিয়েছে তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ’র ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল এবং কমিশনার জেনেজ লেনারসিয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

শনিবার (২ মে) ঢাকাস্থ ইইউ’র কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

ইইউ’র দুইজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি বলেন, কয়েক সপ্তাহ ধরে নারী ও শিশুসহ কয়েক শতাধিক রোহিঙ্গা বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের তীর থেকে দূরে ভয়াবহ পরিস্থিতিতে ভেসে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলের সরকারগুলোকে তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আনার আহ্বান জানাচ্ছে। ১৬ এপ্রিল বাংলাদেশ একটি নৌকায় থাকা ৪০০ রোহিঙ্গাকে নিরাপদে উদ্ধার ও সহায়তা করে অব্যাহত উদারতা এবং মানবতা দেখায়। আমরা আশা করি এ অঞ্চলের দেশগুলো এই উদাহরণটি অনুসরণ করবে।

ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের সমস্ত সশস্ত্র বাহিনীকে জরুরিভাবে একটি নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং শান্তি প্রক্রিয়া পুনরায় ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। এটি রোহিঙ্গাদের দুর্দশার মূল কারণগুলো সমাধান করতে সহায়তা করবে। ইইউ বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রধান মানবিক ও উন্নয়ন দাতা এবং এই অঞ্চলে আরও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

আমরা রোহিঙ্গা শরণার্থীদের তাদের উৎপত্তিস্থলে নিরাপদ, টেকসই, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় ফিরিয়ে দেওয়ার এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার পক্ষে সমর্থন জানাই।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer