প্রকাশিত: ২৩/১১/২০১৯ ১২:৩১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে শনিবার (২৩ নভেম্বর) হোটেল রেডিসন ব্লুতে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১১টায় বৈঠকটি শুরু হয়।

মুন বলেন, আমি মিয়ানমারকে অনুরোধ করবো তারা যেন অতিদ্রুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যায়। মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বিশ্বাস অর্জন করে নিরাপদে তাদের নিয়ে যাওয়া।

জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, কিছুুুদিন আগে আমি কক্সবাজারে গিয়েছিলাম সেখানে রোহিঙ্গাদের অবস্থা দেখে দুঃখ পেয়েছি। ১.২ মিলিয়ন মানুষ এত কম জায়গায় কি করে আছে।

তিনি বলেন, এই ধরনের সমস্যা বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই বিশ্বের অন্য দেশগুলো কেউ এগিয়ে আসতে হবে।

রোহিঙ্গা ইস্যু ছাড়াও বিভিন্ন বিষয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকায় এসেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

চলতি বছরের জুলাইয়ে জলবায়ু বিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন বান কি মুন। সে সময় রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার গিয়েছিলেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer