প্রকাশিত: ০৮/০২/২০২১ ৭:৫২ এএম

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হাসনান মোহাম্মদ হাসিম।

রবিবার (৭ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ার রাষ্ট্রদূত তার সরকারের এ প্রতিশ্রুতির কথা জানান। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতে মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে এলএনজি রফতানি করতে আগ্রহী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে এলএনজির চাহিদার কথা উল্লেখ করেন।

সাক্ষাতে দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মালেশিয়ার রাষ্ট্রদূত।

এসময় রোহিঙ্গারা স্বেচ্ছায় কক্সবাজার থেকে ভাসানচরে যাওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত বলেন,‘রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে।’

এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ঘর করে দিতে সরকার নিরসলভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশে শিক্ষা ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে মালেশিয়ার আগ্রহের কথা জানান হাইকমিশনার।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer