প্রকাশিত: ১২/১০/২০১৭ ১১:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাখাইনে রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার হতে যাওয়া এ বৈঠকে রোহিঙ্গাদের দুর্দশার পুরো চিত্র তুলে ধরা হবে।

পাশাপাশি আনান কমিশনের সুপারিশ অনুযায়ী সংকট সমাধানের বিষয়ে হবে আলোচনা। শুরু থেকেই রাখাইনে রোহিঙ্গা নিপীড়নকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে জাতিসংঘ। দিয়ে আসছে দ্রুত সংকট সমাধানের তাগিদ। এদিকে, শুক্রবারই পরিস্থিতি পর্যবেক্ষেণে ৪ দিনের সফরে মিয়ানমান যাচ্ছেন জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা জেফ্রি ফেল্টম্যান। সু চি’সহ দেশটির কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন তিনি। অন্যদিকে, আন্তর্জাতিক চাপের মুখে এক মাসের মধ্যে প্রথমবারের মতো খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে রাখাইনের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer