প্রকাশিত: ০৮/০৬/২০১৮ ১১:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশের মতামত এবং তথ্যপ্রমাণ চেয়ে আইসিসি দেওয়া চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন- আমরা আইসিসির অনুরোধের জবাব দিয়েছি। তারা যেসব তথ্য চেয়েছেন আমরা সব দিয়েছি। আমরা এখনও এর দ্বিপক্ষীয় সুরাহা চাই।

তবে এটি কবে দেয়া হয়েছে তা উল্লেখ না করে তিনি বলেন, এ জবাব দেয়া একটি আবশ্যিক ব্যাপার।

এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ প্রস্তাবের কথাও উল্লেখ করে তিনি বলেন, আমরা সংকট নিরসনে ওই পাঁচ দফা প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশের মতামত এবং তথ্যপ্রমাণ চেয়ে চিঠি দিয়েছে আইসিসি। আইসিসির দেয়া চিঠির উত্তর ১১ জুনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer