ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ৫:০৫ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত উপকূলে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় মাছ ধরার ট্রলারসহ ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাফ নদীর জেটি ঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এ কথা জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন আজিম উল্লাহ (৩৯), মো. জাফর (৪৫), সম্পদ দাশ (৩৮), মো. সাইফুল ইসলাম (৩০), মো. রবিউল আলম, চাঁন মিয়া (৩৯), মো. ইলিয়াস (৪২), মো. রিপন (২৬), মো. আরিফ (২৫), মো. আলাউদ্দিন (২৬), মো. নোয়াব (৪৫), মো মামুন (২৬), মো. আরমান (১৯) ও মো. মান্নান (২২)। গ্রেপ্তারদের মধ্যে আজিম ছাড়া বাকিরা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, সোমবার ভোরে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম-সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ৯০০ বস্তা সিমেন্টসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। পরে আটক বোটের মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে কোস্টগার্ড ও র‌্যাব-১৫ (সিপিসি-২) এর যৌথ অভিযানে উখিয়ার বালুখালী এলাকা থেকে মূলহোতা আজিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর পরিচালিত এ যৌথ অভিযানে পাচারচক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে কোস্টগার্ড কর্মকর্তা আরাফাত হোসেন জানান, চক্রের মূলহোতা আজিম উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সে মিয়ানমারে অবস্থানকারী আনোয়ার নামক ব্যক্তি থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা গ্রহণ করে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার বিভিন্ন অসাধু বোট মালিকের সহযোগিতায় এ সকল পণ্য মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মির’ নিকট পাচার করে আসছিল।

তিনি আরও জানান, পাচারের বিনিময়ে আজিম উল্লাহ মাদক, বিদেশি সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টাও করতেন। তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায় কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...

রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে: ইউসিআর

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে কক্সবাজারের রোহিঙ্গাদের সংগঠন ইউনাইটেড ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২.৫২৫ কোটি ডলার অনুদান

বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং ...
Single Page Footer