প্রকাশিত: ২১/০৫/২০১৭ ৩:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫০ পিএম

৪৬ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রায় ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আর এই গরমে অতিষ্ঠ হয়ে অদ্ভুত কাণ্ড ঘটালেন এক ব্যক্তি।

সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি (নাম জানা যায়নি) রাস্তার ধারে বসে একটি কড়াইয়ে ডিম ভাঙলেন। এরপর কড়াইসুদ্ধ ডিমটি ধরলেন প্রখর রোদে। উদ্দেশ্য রোদের তাপে ডিম ভাজা।

অবাক কাণ্ড। এক মিনিট পার হতে না হতেই ডিমটি ভাজাভাজা হয়ে গেল। এই ভিডিও ৫০০ বার টুইট করা হয়েছে। অনেকে ব্যাপারটি বিশ্বাসই করতে চাননি। ঘটনাটি ভারতের ওডিশা রাজ্যের তিতলাগড় এলাকার।

আবহাওয়াবিদরা বলছেন, তিতলাগড়ের তাপমাত্রা ৪৫ দশমিক ৫ ডিগ্রি।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...