রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বটতলী এলাকা থেকে বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ মোহাম্মদ ...

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন কক্সবাজার সফরে এসেছেন। শনিবার ৭ মার্চ সকালে সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন কক্সবাজার অবস্থানকালে নির্মাণাধীন দোহাজারী-ঘুমধুম রেললাইন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন এবং এবিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।
পাঠকের মতামত