ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১২/২০২৪ ৮:৪৮ এএম

অতিরিক্ত যানবাহনের চাপে কক্সবাজারের রেজুখাল ব্রিজের দুপাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রতিদিন দুপুর সোয়া ১২টা থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয় এতে কক্সবাজারে আগত পর্যটকদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রাও।

সরেজমিনে দেখা যায়, রেজুখাল ব্রিজের দক্ষিণে উখিয়া উপজেলার নিদানিয়া থেকে উত্তরে রামু উপজেলার পেঁচারদ্বীপের মাঙ্গালাপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে।

স্থানীয়রা জানান, এদিন দুপুর থেকেই সড়কটিতে গাড়ির চাপ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। কারণ কক্সবাজার শহর থেকে এই ব্রিজ অতিক্রম করে পর্যটকরা ইনানী, পাটুয়ারটেক, শামলাপুর, টেকনাফ ও সাবরাং যান।

রোগী নিয়ে টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে আটকে পড়া খোরশেদ আলম বলেন, ‘‘রেজুখাল ব্রিজের পশ্চিম-দক্ষিণ পাশে প্রায় ৪৫ মিনিট ধরে আটকে আছি। গাড়ি কচ্ছপ গতিতে চলছে। দ্রুত রোগীকে হাসপাতালে নিতে না পারলে ক্ষতি হয়ে যাবে।’’

অটোরিকশা চালক শফিউল আলম বলেন, ‘‘ইনানী ব্রিজ থেকে যাত্রী তুলে সোনারপাড়া রিসোর্টের কাছে নামিয়ে দিতে হয়েছে। কারণ দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও যানজট নিরসন হচ্ছিল না।’’

রুবেল হুমায়ূন নামে এক পর্যটক বলেন, ‘‘আধাঘণ্টারও বেশি সময় ধরে একস্থানে থেমে আছি। গাড়ি থেকে নেমে হেঁটে গেলেও হয়তো ইনানী পৌঁছে যেতাম। এরকম যানজট হবে ভাবিনি।’’

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘‘রেজুখাল ব্রিজ দিয়ে দুটি গাড়ি পাশ কাটিয়ে যেতে পারে না। টানা ছুটিতে পর্যটকের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ চলছে।’’

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...