ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১১/২০২৫ ৬:৫৮ এএম

বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন রেইচা সেনা চেকপোস্টে তল্লাশিকালে ছয়জন রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন। সেনা রিজিয়নের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ পিএসসির নির্দেশনা মোতাবেক রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ছয়জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তারা নিজেদেরকে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় প্রদান করেন। এসময় রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) ও মো. সাগর (২১) নামে রোহিঙ্গা নাগরিককে আটক করে সেনা চেকপোস্টে দায়িত্বশীল সেনা সদস্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানান। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer