প্রকাশিত: ১৩/০৯/২০১৭ ৭:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৯ পিএম
Single Page Top

টাঙ্গাইলের মধুপুরে চলন্তবাসে ধর্ষণের পর হত্যার শিকার রূপা খাতুনের মৃত্যু আঘাতের কারণে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তাছাড়া হত্যা করার আগে তাকে ধর্ষণের আলামত মিলেছে।

রূপার মরদেহ ময়নাতদন্তকারী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সাইফুল ইসলাম তার প্রতিবেদনে একথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার রাতে সমকালকে তিনি জানান, বড় ও শক্ত কিছু দিয়ে রূপার মাথায় আঘাত করা হয়েছে। তার মস্তিষ্কে রক্তক্ষরণ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ ছিল। তাছাড়া হত্যা করার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদনে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানান রূপার মরদেহ ময়নাতদন্তে গঠিত কমিটির সদস্য সাইফুল ইসলাম ও মেডিকেল কর্মকর্তা আব্দুস ছোবহান।

মেডিকেল কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে প্রতিবেদনটি টাঙ্গাইল সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে ধর্ষণ করে শ্রমিকরা। পরে তাকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকার ২৫ মাইলে ফেলে যায়। পুলিশ ওই রাতেই তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা করে।

রূপার ভাই ২৮ আগস্ট মধুপুর থানায় গিয়ে ছবি দেখে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ছোয়া পরিবহনের ওই বাসের চালক হাবিবুর (৪৫), বাসের কনটাক্টর সফর আলী (৫৫) এবং হেলপার শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেফতার করে।

পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে তারা রূপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।

এদিকে, বোনের লাশ হস্তান্তরের জন্য আদালতে আবেদন করেন রূপার ভাই হাফিজুর রহমান প্রামানিক। পরে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ভাইয়ের কাছে হস্তান্তর করে টাঙ্গাইলের প্রশাসন।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer