প্রকাশিত: ২৭/১২/২০১৮ ১০:০২ এএম

সোয়েব সাঈদ ::
রামুতে নির্বাচনী পথসভায় গিয়ে রহস্যজনকভাবে নিহত সাবেক ছাত্রলীগ নেতা তাজ উদ্দিন রাসেলের নামাজে জানাযায় অংশ নিয়েছেন হাজারো শোকার্ত জনতা। তাজ উদ্দিন রাসেল (৩২) রামু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মরহুম মনজুর আলমের ছেলে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে তিনি প্রাণ হারান। আরব আমিরাত প্রবাসী রাসেল নির্বাচনী প্রচারনায় অংশ নিতে দুদিন আগে (২৩ ডিসেম্বর) দেশে আসেন।

জানা গেছে, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা গ্রামে মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ার কমলের নির্বাচনী পথসভা চলাকালে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনার এক ঘন্টা পর সভাস্থলের অর্ধ কিলোমিটার দূরে বদুপাড়া এলাকায় উপুড় হয়ে থাকা রাসেলকে দেখতে পায় মহাজোট প্রার্থী কমলের সফর সঙ্গীরা। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ার কমল এমপি জানিয়েছেন, তিনি ওই এলাকায় পথসভা করছিলেন। পথসভা পন্ড করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা সেখানে হামলার চেষ্টা চালায়। ওই সময় বিএনপির দূষ্কৃতিকারিরা রাসেলকে সভাস্থল থেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। রাসেলের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

তবে রাসেলের ছোট ভাই রুবেল জানাযা পূর্ব সমাবেশে বক্তব্যে বলেছেন, চিকিৎসকরা তাদের জানিয়েছে স্ট্রোকে রাসেলের মৃত্যু হয়েছে। এনিয়ে পরিরারের পক্ষ থেকে কাউকে দোষি কিংবা মামলা করা হবে না।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর জানিয়েছেন, রাসেলের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। কিন্তু পরিবারের সদস্যরা ময়নাতদন্তে রাজি হয়নি। তাই এ ব্যাপারে কারো বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।

বুধবার (২৬ ডিসেম্বর) জোহরের নামাজের পর রামু মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযায় কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর, নিহত রাসেলের ভগ্নিপতি রাশেদ আলী, ছোট ভাই মোহাম্মদ রুবেল ও তছলিম ইকবাল সোহেল বক্তব্য রাখেন। জানাযায় ইমামতি করেন, মাওলানা ছৈয়দ নুর। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে রাসেলকে দাফন করা হয়।

উল্লেখ্য রাসেল মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ বছর বয়সী পুত্র সন্তান, ২ ভাই, ২ বোন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পুরো রামুতে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer