ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০২/২০২৪ ১০:২১ এএম

কক্সবাজারের রামুতে ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়। এসময় রামুর ছয় ইট ভাটাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওইসময় একটি ইট ভাটার চুল্লী গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। এছাড়া ৫ টি ইট ভাটা সিলগালা করা হয়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী রামু উপজেলার বিভিন্ন ইট ভাটায় এই অভিযান চালানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) কাজী তামজীদ আহমেদ।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ভাটাকে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা করা ইট ভাটাগুলো হলো, রামুর ধোঁয়াপালং এর এস.বি.এম. ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা, একই এলাকার বি.কে.বি. ব্রিকসকে ৩ লাখ টাকা, রামুর খুনিয়াপালং এর এসএসবি ব্রিকস ইউনিট-২ কে ৪ লাখ টাকা, একই এলাকার এসএসএবি ব্রিকস ইউনিট-১ কে ৩ লাখ টাকা, রামুর পশ্চিম মেরংলোয়ার আল হেরাম ব্রিকসকে ৩ লাখ টাকা, একই এলাকার এমকে ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এস.বি.এম ব্রিকস এর চুল্লী ধ্বংস করা হয় এবং বাকি ইট ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।

এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মুসাইব ইবনে রহমান, সহকারি পরিচালক সাইফুল ইসলাম, সিনিয়র কেমিস্ট আব্দুস সালাম সহ আইনশৃঙ্খলা বাহিনী।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...