প্রকাশিত: ১৪/০৯/২০১৯ ৯:৪২ এএম

কামাল শিশির,রামু:
কক্সবাজার রামুর গর্জনিয়া সেতুর পূর্বপাশের বাঁকখালী নদী থেকে শুক্রবার বিকেল ৫টায় মাংপা ম্রো (৮০) নামের এক উপজাতীয় ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের চড়ূইপাড়া গ্রামে। স্থানীয় লোকজন জানান, লাশটি নদীতে ভেসে আসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেন। গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) দেবব্রত রায় দীপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কোয়াইঝিড়ি এলাকা থেকে গরু পার করতে গিয়ে নিহত ব্যাক্তি বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ হন। ঘটনার একদিন পর তাঁর লাশ পাওয়া গেছে। শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। বাইশারীর ২৮১ নং কোয়াইঝিড়ি মৌজার হ্যাডম্যান থপ্রে ম্রো ও নিহতের ছেলে রেংনি ম্রো জানান, মাংপা ম্রোর কোন শত্রু নেই। তার মৃত্যু পানিতে ডুবে হয়েছে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer