প্রকাশিত: ১৬/০৫/২০১৭ ৯:১৬ এএম

সোয়েব সাঈদ, রামু :

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিন খুনিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রুহুল আমিন (৩৮) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার (১৫মে) বিকাল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। রুহুল আমিন পার্শ্ববর্তী ধোয়াপালং এলাকা বাসিন্দা।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রুহুল আমিন পেশায় বৈদ্যুতিক কাজ করতেন। ওই এলাকায় একটি পোল্ট্রি খামারে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। স্থানীয় ইউপি সদস্য বাবুল জানিয়েছেন, পোল্ট্রি খামারটি পরিত্যক্ত। খামারের মালিক কে তা তিনি জানেন না।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer