প্রকাশিত: ০২/০৬/২০১৭ ৯:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৩ পিএম

সোয়েব সাঈদ, রামু::
রামুতে গড়ে তোলা একমাত্র টার্কি মুরগীর খামারের ৭ লাখ টাকার মুরগী নিয়ে সটকে পড়েছে খামারটির দুই কর্মচারি। বুধবার (৩১মে) দিবাগত রাতে রামুর চাকমারকুল ইউনিয়নের মাদরাসা গেইট সংলগ্ন এলাকায় জাকির হোসেনের মালিকানাধিন খামারে এ ঘটনা ঘটে।
খামার মালিক জাকির হোসেন জানান, চারমাস পূর্বে তিনি ওই এলাকায় ব্যয় বহুল টার্কি মুরগীর খামার গড়ে তুলেন। খামারে শুরু থেকে টেকনাফের হ্নীলা এলাকার মোস্তফা ও নুরুল ইসলাম নামের দুই কর্মচারি কাজ করে আসছিলো।
বুধবার রাতে ওই দুই কর্মচারি তার অনুপস্থিতির সুযোগে খামারের ১৩০টি টার্কি মুরগী, ৩টি ফ্যান (বৈদ্যুতিক পাখা) সহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। চুরি হওয়া প্রতিটি টার্কি মুরগীর দাম প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা। অর্থাৎ লুটকৃত ১৩০টি মুরগীর মূল্য ৭ লাখ টাকার অধিক। এ ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও প্রতারক কর্মচারিদ্বয়ের সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।
টার্কি মুরগী চাষি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু জানিয়েছেন, টার্কি মুরগী চাষ রামুতে প্রথম শুরু করেছেন জাকির হোসেন। তিনি এখনো লাভের মুখ দেখেননি। এমন পরিস্থিতিতে দুই কর্মচারির নেতৃত্বে এ চুরির ঘটনায় খামার মালিক হতবাক হয়ে পড়েছেন। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...