প্রকাশিত: ১৫/১২/২০১৭ ৮:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৫ এএম

সোয়েব সাঈদ, রামু::
সড়ক দূর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রামু নির্মাণ শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রামুর রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা লামারঘোনা গ্রামের বাসিন্দা সড়ক দূর্ঘটনায় নিহত খালেক এর মায়ের হাতে সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় রামু নির্মাণ শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদের উপদেষ্টা ছবির আলম, সভাপতি জাফর আলম, সহ সভাপতি জুবাইর, সাধারণ সম্পাদক মাইমুন, অর্থ সম্পাদক করিম, কালু মাঝি সহ অন্যান্য সদস্যবৃন্দ ও নিহত খালেক এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত সোমবার (১১ ডিসেম্বর) রামুর হাসপাতাল গেইট সংলগ্ন বাইপাস এলাকায় মাইক্রোবাস ও চেয়ারকোচ এর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মাইক্রোবাস যাত্রী খালেক। খালেক ওই এলাকার আজিজুর রহমানের ছেলে। সে নির্মাণ শ্রমিক সহকারি হিসেবে কাজ করতো।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer