প্রকাশিত: ২৪/০৩/২০১৯ ৮:১৩ পিএম

কামাল হোসেন,রামু(কক্সবাজার) থেকেঃ
কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তি পুর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে।তৃতীয় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী, যুবলীগের সভাপতি রিয়াজ উল আলমকে বিপুল ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী,আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।৬১টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী সোহেল সরওয়ার কাজল (আনারস) প্রতিক পেয়েছেন ৩১৮৫১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী রিয়াজ উল আলম (নৌকা) প্রতিক পেয়েছেন ২৮২৭০ ভোট।বেসরকারী ভাবে জয় হয়েছন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। এ যেন আওয়ামী লীগের কাছে যুবলীগের পরাজয়। কোথাও কোন প্রকার ভোট কারচুপি ও অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।স্থানীয় সংসদ সদস্যও কোন প্রকার প্রভাব বিস্তার করতে দেখা যায় নি।তিঁনি মন্ডল পাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করে কেন্দ্র ত্যাগ করেছেন।তিঁনি নৌকায় ভোট প্রদান করেছেন বলে তার ব্যাক্তিগত সহকারী আবু বক্কর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান। জীবনের প্রথম বারের ভোট দিতে এসেছেন রামু রাজারকুলের শ্রবন্তি বড়ুয়া(২৭)। তিনি বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে সুশৃংকল ব্যবস্থাপনায় ভোট প্রদান করতে পেরেছি।আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।তবে ভোটারের উপস্থিতি ছিল তুলনা মুলক কম।বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল অতি নগন্য। রামু উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ৬১টি কেন্দ্রের ৬১ জন প্রিজাইডিং অফিসার,৩১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৩৬ জন পোলিং অফিসার নিয়োগ দিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার।
রামু উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ৫৮ হাজার ৪০৮ জন। সেখানে ৮১ হাজার ৬৭৭ জন পুরুষ এবং ৭৬ হাজার ৭৩১ জন নারী ভোটার।
এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কৃষক লীগের সভাপতি মো: সালাহ উদ্দিন(তালা), মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রামু উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী আফসানা জেসমিন পপি(কলসী)।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer