প্রকাশিত: ২৮/০৭/২০২১ ৩:০৮ পিএম

সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের রামুতে ২০ কেজি ওজনের একটি অজগর ধরা পড়েছে। বানের পানিতে দেয়া মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে। পরে লোকজন সেটি উদ্ধার করে এবং বন বিভাগের মাধ্যমে বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
জানা গেছে, বুধবার (২৮ জুলাই) সকালে রামু উপজেলার পুর্ব কাউয়ারখোপ মৈষকুম এলাকায় আবদুচ্ছালাম নামের এক ব্যক্তি বানের পানিতে মাছ ধরার জাল ফেলেন। ওই জালে ২০ কেজি ওজনের সোনালী রঙয়ের অজগর আটকা পড়ে। এসময় আবদুচ্ছালাম অজগরটি উদ্ধার করেন।
কাউয়ারখোপ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার এম আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন-উদ্ধারের পর সকাল ১০ টায় বন বিভাগের বাঘখালী রেঞ্জের বাঘখালী বিট কর্মকর্তা রবিউল হাসানের উপস্থিতিতে অজগরটি পাশর্^বর্তী বনাঞ্চলে অবমুক্ত করা হয়। তিনি জানান-উদ্ধার হওয়া অজগর সাপটির ওজন ২০ কেজি।
বাঘখালী বিট কর্মকর্তা রবিউল হাসান জানান- সোনালী রঙয়ের এ অজগর সাপ বিরল প্রজাতির। এটি দেশের সম্পদ। তাই এটিকে বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বন্যপ্রাণী রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহবান জানান। এদিকে সাপটি দেখার জন্য ভিড় জমায় এলাকার উৎসুক মানুষ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...