প্রকাশিত: ১৯/০৪/২০২২ ১২:১১ পিএম

সোয়েব সাঈদ, রামু
রামুতে পিকআপ এর ধাক্কায় আহত নারীর মৃত্যু হয়েছে। নিহত শামসুন্নাহার (৪০) রামুর চাকমারকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নয়া চরপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী। সোমবার (১৮ এপ্রিল) বিকালে ডুলাহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যান। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে রামুর চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দূর্ঘটনার শিকার হন শামসুন্নাহার।
চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান- একটি অজ্ঞাত পিকআপ টমটম গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটম গাড়িতে থাকা যাত্রী শামসুন্নাহার ও ছৈয়দ হোসেন গুরুতর আহত হন। মূমূর্ষূ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় শামসুুন্নাহার মারা যান। এ দূর্ঘটনায় আহত ছৈয়দ হোসেনের অবস্থাও আশংকাজনক। ছৈয়দ হোসেন ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া এলাকার বাসিন্দা। দূর্ঘটনার পরই ঘাতক গাড়ি পালিয়ে যায়।
চাকমারকুল ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ নুর জানান- সোমবার তারাবীর নামাজের পর নিহত শামসুন্নাহারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান- শামসুন্নাহারের পরিবার হতদরিদ্র। তাই দুদিন চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer