সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০১/০৮/২০২৫ ৭:২২ পিএম

কক্সবাজারের রামুতে পানিতে ডুবে ২ শিশু হতাহত হয়েছে। শুক্রবার, ১ আগস্ট সকাল ১০ টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রবিউল আলম (৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম ঘোনার পাড়া এলাকার রবিউল হাসানের ছেলে। এছাড়া অপর শিশু মো. আনাস (৩ কে মূমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল জানিয়েছে- মোঃ রবিউল আলম ও মো: আনাস বাড়ির পার্শ্বে দোকানে যাওয়ার সময় পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন শিশু দুটিকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক রবিউল আওয়ালকে মৃত ঘোষনা করেন।

ইউপি সদস্য মোহাম্মদ সোহেল আরও জানান- মো. আনাসকে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত আনাস জোয়ারিয়ানালা মৌলভীপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত রবিউল আওয়াল নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। রবিউল আওয়াল ও মো. আনাস মামাতো-ফুফাতো ভাই।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈয়বুর রহমান শিশু রবিউল আওয়ালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- আহত অবস্থায় অপর শিশু আনাসকে চমেকে প্রেরণ করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...